ঢাকা মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬

ঢাকা মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬

ভাই কেন বললেন, আমি সাধারণ মানুষ নই: এসিল্যান্ড

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

সময় সিলেট ডেস্ক:

সাংবাদিক পরিচয়ে ‘ভাই’ সম্বোধন করায় ক্ষিপ্ত হয়েছেন কুড়িগ্রাম সদরের ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) আরিফুল ইসলাম।

 

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে জনসমক্ষেই তিনি ওই সাংবাদিকের ওপর চড়াও হন এবং দাবি করেন যে, তিনি কোনো ‘সাধারণ মানুষ’ নন

 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাহা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিল। দুপুরের দিকে কেন্দ্রটি পরিদর্শনে আসেন এসিল্যান্ড আরিফুল ইসলাম। এ সময় কুড়িগ্রামের সাংবাদিক জুয়েল রানা তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি জানতে চেয়ে এসিল্যান্ডকে ‘ভাই’ সম্বোধন করে কথা বলা শুরু করেন। ‘ভাই’ শব্দটি শোনামাত্রই ওই কর্মকর্তা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

 

এসিল্যান্ড আরিফুল ইসলাম সে সময় বলেন, ‘ভাই কেন বললেন? সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।’