ঢাকা বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

ঢাকা বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

মাধবপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ।। প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ

আজিজুর রহমান জয়, বিশেষ প্রতিবেদক

মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) মাধবপুর থানার পাশের শ্যামলী পাড়ায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান জয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সাংবাদিক মুজাহিদ মসি, সাধারণ সম্পাদক ফরাসউদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ইফাজ খান এবং সদস্য মোহাম্মদ বিলাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এসময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া মাধবপুর উপজেলার পাটলী গ্রামের প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আব্দুল আজিজকে আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।